বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার সাভার-আশুলিয়ায় ২৭৭ কারখানায় ছুটি পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ সাগর-নদীতে কাঙ্ক্ষিত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সিডনিতে সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩০০ Time View

অস্ট্রেলিয়ায় সিডনির মারানা অডিটোরিয়ামে অজি বাংলা সিস্টারহুড এর আয়োজনে গত ২৫ আগস্ট (রবিবার) চতুর্থবারের মতো সিস্টারহুড ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

এসময় সুসজ্জিত অডিটোরিয়ামে কানিতা আহিমেদ এবং প্রত্যাশা ইকবালের তৈরি দুটি ফটোবুথ দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। এই আয়োজন এর টাইটেল স্পন্সর ছিলেন জাজ ফুডস এর কর্নধার আফরিন আলম যিনি সার্বিকভাবে সাহায্য করেন এই আয়োজনে। সেই সাথে ম্যানেজমেন্ট টিম এবং সকল স্পন্সরদের সহায়তা ছিলো অতুলনীয়। অতিথিদের মধ্যে থেকে প্রশংসার জোয়ার ছিল অনুষ্ঠানের বাহ্যিক নান্দনিকতা আর সুব্যাবস্থাপনা দেখে।

অনুষ্ঠানের সঞ্চালনার ছিলেন মেহরুবা জেবিন এবং নুদ্রাত লোহানি, যারা অত্যন্ত সুনিপুণভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। অনুষ্ঠানের শুরুতে ছিল গত জুলাইয়ের আন্দোলন এ নিহত ছাত্রদের নিয়ে একটা বিশেষ ট্রিবিউট , যা দেখে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারপর আগত অতিথিরা সবাই সমবেত হয়ে গেয়েছেন, এমন দেশটি কোথাও খুজে পাবে না কো তুমি।

এছাড়া, অনুষ্ঠানটি সাজানো হয়েছিলো বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়, যেখানে মন্যমুগ্ধকর নাচ এবং সংগীতের মাধ্যমে দর্শকবৃন্দ একটা সুন্দর সময় অতিবাহিত হয়।

এই বছরের সিস্টারহুড ফেস্ট সিডনিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো। এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক উৎসব বা মিলনমেলা নয়, এই উৎসব নারীদের মধ্যে একটি শক্তিশালী সম্প্রদায়বোধ তৈরি করেছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

আয়োজক, অজি বাংলা সিস্টারহুড এর প্রতিষ্ঠাতা জান্নাত ফেরদৌস মনে করেন, এই প্লাটফর্মটি অস্ট্রেলিয়ার বাংলাদেশী নারীদের একতার এক অনন্য নিদর্শন। আমরা নারীরা সুখে, শোকে, প্রতিবাদে বা কোন বিপদে আপদে একে অপরের পাশে আছি এবং সবাই একসাথে আছি এইটাই আমাদের এই প্লাটফর্ম এর প্রাপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category