বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮৭ Time View

দেশে এখনও চলছে তীব্র তাপপ্রবাহ। টানা চলমান এই গরমে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। তবে বৃহস্পতিবার (২ মে) ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি আগামী দিনগুলোতে এই বৃষ্টি সারাদেশে ছড়িয়ে পড়বে। একইসঙ্গে ধীরে ধীরে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা কমবে।

বুধবার (১ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category