শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’-এ রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১১ Time View

সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ মুক্তির পর যে ব্যবসা হয় সেই লাভের টাকায় অনেক সিনেমা হল অতীতের লোকসানের গ্লানি মুছে ফেলে। শুধু সিনেমা হল নয়, নতুন করে ঘুরে দাঁড়ায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি!

নতুন সাফল্যের আশায় শাকিবের আসন্ন ঈদের সিনেমা ‘রাজকুমার’ নিতে কাড়াকাড়ি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, কাকে রেখে কাকে দেবেন তারা নিজেও হিমশিম খাচ্ছেন!

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, তারা ‘প্রিয়তমা’ দিয়ে ভালো ব্যবসা পেয়েছেন। এ কারণে এই ঈদেও ‘রাজকুমার’ প্রদর্শন করবেন। এবার শুরু হয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোর বুকিং। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বুকিং দিয়ে ‘রাজকুমার’ নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল।
হলটির ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ গণমাধ্যমকে বলেন, ১০ লাখ টাকা বুকিং দিয়ে জীবনে কোনো সিনেমা নেইনি।

তার ভাষ্য, সর্বশেষ দুই লাখ সত্তর হাজার টাকায় ‘প্রিয়তমা’ এনেছিলাম। আট সপ্তাহ (দুইমাস) টানা চালিয়ে উনিশ লাখ টাকা লাভ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম ‘প্রিয়তমা’ টিমের যে সিনেমা আসবে যতটাকা লাগুক সবার আগে আমরা হলে বুকিং দেব। তাই করেছি।

তিনি বলেন, আমার হলে ‘রাজকুমার’ আনবো কিনা শাকিবিয়ানরা প্রায়ই এসে খোঁজ নেয়। তাদের থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে। আমার বিশ্বাস, ‘প্রিয়তমা’র মতো রাজকুমারও সাফল্য নিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category