সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সিডনির রুটিই হিল স্কুল অব আর্টস হলে অনুষ্ঠিত এজিএমে সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন তাহমিনা রহমান বীনা, রাশিদুল মোবাশ্বর (মিকন), সানদিদ বিন একলিম (মৌসুম), মোহাম্মদ শফিকুল হায়দার চৌধুরী (সুমন), উজ্জ্বল প্রধান, এস কে হোসেন আহমেদ (টিটু), জেরীন আফরীন, কে এম জাকির হাসান (তিতাস), মো. হাসান শাহ্ রিপন, সাদ্দাম হোসাইন, জান্নাতুল ফিরদাউস (সুমাইয়া), আবরার ফয়সাল ও শাহরিয়ার হিমেল।

নবনির্বাচিত কমিটি অস্ট্রেলিয়াপ্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সভায় সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামী দিনে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ঐক্যবদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন।

এজিএমের সমাপনীতে অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মূল্যবোধ ও গৌরবকে অস্ট্রেলিয়ায় সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছবি ও তথ্য : জাকি আলম লেনিন
নিউজ: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category