সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার

নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অস্ট্রেলিয়ার সিডনিতে তহবিল সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি ও নেপালি সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এতে প্রায় ২ হাজার ২০০ অস্ট্রেলীয় ডলার সংগ্রহ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মিন্টোর জামিদার বাড়ি রেস্তোরাঁয় ম্যাকার্থার অঞ্চলের নেপালি ও স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে জনপ্রতি ১৫ অস্ট্রেলীয় ডলারে নাশতার ব্যবস্থা ছিল। সংগৃহীত অর্থ নেপালের দুর্গত মানুষের সহায়তায় দেওয়া হবে।

কর্মসূচিতে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, উপমেয়র, কাউন্সিলর, আদিবাসী সম্প্রদায়ের প্রবীণ প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউজ আসনের সংসদ সদস্য ডেভিড মনক্রিফ, ক্যাম্পবেলটাউন সিটির মেয়র ডার্সি লাউন্ড, মন্ত্রী আনুলাক চানথিভং, ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, কাউন্সিলর ও নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী খলিল মুহাম্মদ মাসুদ, কাউন্সিলর আ‍্যাশ রহমান এবং আদিবাসী প্রবীণ আঙ্কেল ডেভিড বেলসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নেপালের দুর্গত মানুষের জন্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব।

ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় নেপালের সংকটময় সময়ে দুই সম্প্রদায়ের যৌথ এ উদ্যোগ আন্তসম্প্রদায়িক সংহতির একটি দৃষ্টান্ত তৈরি করেছে।

ছবি ও তথ‍্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া
(বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category