রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, ১৩ সেপ্টেম্বর এ্যাশফিল্ডের টাউন হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের ২০২৬–২৮ মেয়াদের নতুন কমিটিও নির্বাচিত হয়।

সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় গত দুই বছরের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হয়। বিদায়ী সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু ২০২৪–২৬ মেয়াদের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। একই মেয়াদের আয়-ব্যয়সহ আর্থিক হিসাব তুলে ধরেন অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ফখরুদ্দীন আহমেদ।

সভাপতির বক্তব্যে ডঃ সুলতান মাহমুদ বিদায়ী কমিটির দুই বছরের পথচলা এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। এরপর বর্তমান কমিটির মেয়াদ সমাপ্ত ঘোষণা করা হয় এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনার ডাঃ মেহেদি ফারহানকে।

সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনার ডাঃ মেহেদি ফারহান সভায় ২০২৬–২৮ মেয়াদের নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালির ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে একুশে একাডেমি অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কমিটির হাত ধরে সংগঠনটির এই পথচলা আরও গতিশীল হবে এবং বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চার পরিধি আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত সদস্যরা।

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার ২০২৬–২৮ মেয়াদের কমিটি:

সভাপতি — অমিয়া মতিন
সহ-সভাপতি — পিয়াসা বড়ুয়া
সাধারণ সম্পাদক — তাসলিম আহমেদ
সহ-সাধারণ সম্পাদক — ডঃ মনিরা হক
অর্থ বিষয়ক সম্পাদক — মোঃ ফখরুদ্দীন আহমেদ
সাংস্কৃতিক সম্পাদক — ন্যান্সী ব্যারেল
প্রকাশনা বিষয়ক সম্পাদক — ডঃ শাখাওয়াৎ নয়ন
প্রচারণা বিষয়ক সম্পাদক — পুরবী পারমিতা বোস

সাধারণ সদস্য:
১. নেহাল নেয়ামুল বারী
২. ডঃ সুলতান মাহমুদ
৩. বুলবুল আহমেদ সাজু
৪. ইঞ্জি. আব্দুল মতিন
৫. আল নোমান শামীম
৬. আনিসুর রহমান
৭. লিলি গোমেজ

নতুন নেতৃত্বের সঙ্গে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আগামী দুই বছরের পথচলা শুরু হলো। বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহভাবে পৌঁছে দেওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category