বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা নিহত ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ Time View

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি ছোট শহরে খোলা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২১ ডিসেম্বর) জোহানেসবার্গ পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, জোহানেসবার্গের ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকারসডালে এই ঘটনা ঘটেছে। কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাস্তায় অজ্ঞাত বন্দুকধারীরা কিছু ভুক্তভোগীকে এলোপাতাড়ি গুলি করেছে।’

গৌতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেছেন, ‘হামলায় দশজন নিহত হয়েছেন। নিহতদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেয়া হয়েছে।’

কে বা কারা এই হামলার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অপরাধের প্রবণতা বেড়েছে। কিছুদিন আগেই প্রিটোরিয়ায় বন্দুক হামলা হয়েছিল। বেআইনি পানশালায় সেই হামলা ঘটে। হামরায় ১২ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category