বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

ভবনটিতে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’-এর ইন্দোনেশীয় শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’র কার্যালয় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কিত কর্মীরা প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে পোর্টেবল মই ব্যবহার করে নিচে নেমে আসেন।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাত্য পূর্ণোমো কনড্রো সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে ‘কুলিং’ প্রক্রিয়া বা ধোঁয়া বের করা এবং ভেতরে আরও কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখার কাজ চলছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে উদ্ধারকর্মীদের বডি ব্যাগে করে মরদেহ বের করতে দেখা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category