মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেফতার ১৫ শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী সিডনিতে সর্বজন শ্রদ্ধেয় ড. রফিকুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর বৈশ্বিক শেয়ারবাজারে ধস: যুক্তরাষ্ট্রের বাজার থেকে উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং রিয়াজুল জান্নাতে নফল ইবাদত পালনের জন্য নতুন সময়সূচি ও নিয়ম ঘোষণা করেছে সৌদি সরকার। মসজিদে নববিতে হাজি ও ওমরাহ পালনকারীসহ সকল দর্শনার্থীর সুবিধার জন্য এই আলাদা সময়সূচি কার্যকর করা হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, মসজিদে নববিতে রওজা জিয়ারতের সময়সূচি পুরুষ ও নারীদের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। পুরুষদের জন্য, নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের স্থানীয় সময় হলো রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং দিনের বেলা বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত। তবে শুক্রবারে পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন—রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

নারীদের জন্য, নিয়মিত দিনগুলোতে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং রাতের বেলা এশার পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারতের সময় রাখা হয়েছে। আর শুক্রবার, নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য অবশ্যই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। অ্যাপের মাধ্যমে প্রতি বছর শুধুমাত্র একবারই বুকিং করা যাবে। এছাড়াও, যারা মসজিদে নববির কাছাকাছি অবস্থান করছেন, তারা ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্প ব্যবহার করে বুকিং সম্পন্ন করতে পারবেন।

বয়স্ক দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category