বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলো। গত ১০০ বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন ৩৪ বছর বয়সী মামদানি।

নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন, নিউ ইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সামথ্যের মধ্যে থাকা একটি শহরের পক্ষে রায় দিয়েছে।।

”বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি,” সমর্থকদের উদ্দেশে তিনি বলেন। নিউইয়র্ক শহরের নতুন জন্ম হয়েছে বলে তিনি বলেন।

মামদানির বিজয়ের বিষয়টি অনেকটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

নির্বাচন উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে আগেভাগেই উৎসবের আয়োজন শুরু করেছেন মামদানির সমর্থকরা। যেখানে বিপুল সংখ্যক সমর্থক আর ভোটারদের জড়ো হয়ে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটার যেখানে নির্বাচন উপলক্ষ্যে রাতের পার্টির আয়োজন করেছেন জোহরান মামদানি। উৎসবের আমেজে অসংখ্য মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেছেন।

এদিকে মামদানির বিজয় পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে উপস্থিত হয়ে ভিড়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।

এছাড়া এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস স্লিওয়া এরই মধ্যে মামদানিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category