মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২০ জনের বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৬০ Time View

চলতি বছর ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ৩১ অক্টোবর ইতালি কর্তৃপক্ষ ৪ জন বাংলাদেশি  নাগরিককে ইতালি থেকে ফিরিয়ে আনে। এদের ইতালি থাকার অনুমতি ছিল না। এদের মধ্যে ২ জন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া থেকে এসেছিলেন।

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির প্রতিশ্রুতির কাঠামোর মধ্যে ২০২৫ সালে ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে পাচারকারী ও দালালদের ইতালিতে প্রবেশের জন্য অর্থ দেওয়া অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category