শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার জন্যে নয়, রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ খেলাধুলায় সম্প্রীতি, বন্ধনে ঐক্য: ১০ অক্টোবর শুরু অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

সৌদিতে চাঁদ দেখা গেছে, প্রথম রোজা সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৬০৭ Time View

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।

রোববার (১০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের খোঁজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর কয়েক ঘণ্টা আগেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করেছে। চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।

অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category