বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ জনকে তুরস্ক পাঠিয়েছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪২ Time View

গাজা উপত্যকার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা ফ্লোটিলার ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল।

শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, যুক্তরাজ্য, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের ১৩৭ জনকে তুরস্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এই ১৩৭ জন ‘মানবিক সহায়তা’ প্রদানের নামে এসেছিলেন, কিন্তু তাদের আচরণ, ইসরায়েল, ইতালি ও গ্রিসের শান্তিপূর্ণভাবে সাহায্য হস্তান্তরের সব প্রস্তাব প্রত্যাখ্যান, এবং নৌকাগুলিতে বহন করা অল্প পরিমাণ সহায়তা—সব মিলিয়ে প্রমাণ করে যে তাদের আসল উদ্দেশ্য মানবিক নয়, বরং হামাসের পক্ষে উসকানিমূলক প্রচারণা চালানো।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েল সব ‘প্ররোচনাকারী’ ব্যক্তিকে দ্রুত বহিষ্কার করতে চায়। তবে কয়েকজন আইনগত প্রক্রিয়ায় বাধা দিচ্ছে এবং ইসরায়েলে থাকার চেষ্টা করছে।”

ইসরায়েল আরও দাবি করছে, “একই সঙ্গে কয়েকটি বিদেশি সরকারও এই ‘প্ররোচনাকারীদের’ ফেরত পাঠানোর ফ্লাইট গ্রহণে অনীহা প্রকাশ করেছে। তবুও, এই তথাকথিত মানবিক নাটকের সকল অংশগ্রহণকারীকে যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়া হবে।”

উল্লেখ্য, গ্লোবার সুমুদ ফ্লোটিলা এর ৪২টি জাহাজ গাজামুখী মানবিক মিশন হিসেবে যাত্রা করেছিল। সেখান থেকে ৪৭০ জনের বেশি কর্মীকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category