মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

থাইল্যান্ডে সড়ক ধসে বিশাল গর্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ Time View

থাইল্যান্ডের ভাজির জেলায় ভয়াবহ সড়ক ধসের ঘটনায় সৃষ্টি হয়েছে বিশাল একটি গর্ত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় হাসপাতাল ও মেট্রো স্টেশনের সামনে হঠাৎ করেই রাস্তার বড় একটি অংশ ৫০ মিটার গভীরে চলে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ায় এ ধসের সূত্রপাত। ধসে পড়া স্থানে একপর্যায়ে ৩০ মিটার গভীর গর্ত হলেও তা দ্রুত ৫০ মিটার পর্যন্ত পৌঁছে যায়।

দুর্ঘটনার আকস্মিকতায় আশপাশে থাকা লোকজন ও গাড়ি চালকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এসময় পানির তীব্র স্রোতে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং একটি পুলিশের ট্রাক উল্টে পড়ে বিশাল গর্তে।

ভূমিধসের কারণে পুরো এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। আশপাশের হাসপাতাল, থানা এবং আবাসিক ভবনের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এতে দেখা যায়, মুহূর্তেই রাস্তা ধসে পড়ে এবং ট্রাকসহ বিভিন্ন জিনিস গর্তে তলিয়ে যাচ্ছে। এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চলছে। পুরো এলাকাটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category