বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ Time View

গাজায় ইসরাইলি হামলায় আরও ৫০ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। গাজা শহরে শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনী হামলা আরও তীব্র করায় নিহতের এ ঘটনা ঘটে।

ইসরাইল বলেছে, তারা গাজা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করছে।

এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি বাহিনীর নৃশংস এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই গাজা শহরের শোচনীয় মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রূপ হবে। ইতোমধ্যে এ এলাকায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গতকাল  শুক্রবার শহরে ৩৫ জন এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

ইসরাইল এক সপ্তাহ আগে এলাকার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।  কারণ, হামাস এসব ভবন ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে তারা অভিযোগ করছে।

উল্লেখ্য, ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category