বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছেন ফরাসিরা। সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত দুই শতিাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম এপি। ম্যাক্রোঁ ঘনিষ্ঠ রাজনীতিককে নতুন প্রধানমন্ত্রী ঘোষণার পরই এই বিক্ষোভ শুরু হয়।

প্রতিবেদন বলা হয়, বামপন্থি দলগুলোর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ায় ‘ব্লক এভরিথিং’ কর্মসূচির আওতায় দেশজুড়ে মহাসড়কগুলো আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। টায়ার ও ময়লা-আবর্জ্যনায় আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে তারা।

এদিকে বিক্ষোভ দমনে দেশজুড়ে অন্তত ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিক্ষোভকারীরা পুরো ফ্রান্সজুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভকারীরা শ্রমিক ধর্মঘট, সর্বাত্মক অবরোধসহ প্রতিটি কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছে। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় শুরু করেছে পুলিশ। কয়েক ঘণ্টায় অন্তত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category