বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অনুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট।

শুক্রবার (৫ আগস্ট) ৫০০ আসনের পার্লামেন্টের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনুতিন এই সমর্থন লাভ করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এমপিদের ভোটগ্রহণের পর গণনায় দেখা যায়, ভূমজাইথাই নেতা ২৪৭টিরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের ৪৯২ জন উপস্থিত সদস্যের মধ্যে এটিই সংখ্যাগরিষ্ঠ।

এর আগে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত মাসে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারির’ কারণে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

প্রবীণ নেতা অনুতিনের এই জয় সিনাওয়াত্রা বংশের জন্য আরেকটি ধাক্কা। গত দুই দশক ধরে থাই রাজনীতির মূল ভিত্তি ছিল এই বংশটি।

এদিকে, রাজবংশের প্রধান থাকসিন সিনাওয়াত্রা শুক্রবারের ভোটের কয়েক ঘণ্টা আগে থাইল্যান্ড থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান।

প্রসঙ্গত, অনুতিন একসময় ফিউ থাই জোটকে সমর্থন করেছিলেন। কিন্তু প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধের সময় সিনাওয়াত্রার আচরণের ওপর আপাত ক্ষোভের বশবর্তী হয়ে সম্প্রতি জোট ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category