বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

অভিবাসীদের নৌকা উল্টে ৬৯ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৩ Time View

আফ্রিকা মহাদেশের মৌরিতানিয়া উপকূলে অভিবাসীদের নৌকা উল্টে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) জানিয়েছেন, এ সপ্তাহের শুরুতে এ দুর্ঘটনা ঘটে।

মৌরিতানিয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেছেন, গত মঙ্গলবার শেষ রাতে নৌকায় থাকা অভিবাসীরা মৌরিতানিয়ার উপকূলীয় একটি শহরের আলো দেখতে পান। এ সময় তাদের অনেকে নৌকার এক পাশে সরে যান। এতে করে নৌকাটি উল্টে যায়। ওই সময় কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন।

ভয়াবহ এ নৌ দুর্ঘটনায় এরআগে ৪৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। এখন এটি বাড়িয়ে ৬৯ করা হয়েছে।

নৌকায় থাকা কয়েকজন অভিবাসী জানিয়েছেন, এক সপ্তাহ আগে গাম্বিয়া থেকে নৌকাটি রওনা দেয়। এ সময় এতে প্রায় ১৬০ জন মানুষ ছিলেন। নৌকায় গাম্বিয়া ছাড়া সেনেগালের নাগরিকও ছিলেন।

আফ্রিকা থেকে ইউরোপে আসার সময় প্রায়ই এমন নৌকাডুবির ঘটনা ঘটে। সমুদ্রের শক্তিশালী ঢেউ সঙ্গে অনুপযোগী নৌকা এসব অবৈধ ভ্রমণকে আরও বিপজ্জনক করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category