বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২০৯ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানের বিরুদ্ধে তার দেশে কমপক্ষে দুটি ইহুদি-বিরোধী হামলা চালানোর অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবানিজ বলেন, সামাজিক সংহতি নষ্ট করার এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা ছিল। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় এবং অস্ট্রেলিয়া সরকার দৃঢ় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে।

আলবেনিজ জানিয়েছেন, ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেঘি এবং অন্য তিনজন কূটনৈতিক কর্মীদের দেশ ছাড়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল বলেও তিনি জানান

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিককে তৃতীয় দেশে স্থানান্তরিত করেছে।

আলবেনিজ বলেছেন যে ইরানের আইআরজিসি – ইরানের সামরিক বাহিনীর একটি একটি সন্ত্রাসী সংস্থা হিসাবে তালিকাভুক্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে এটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল।

তিনি আরও বলেন, সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস এবং আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category