শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা ১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুয়েল সাদতের ‘সাদা মার্জিন’ বেরিয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৭০২ Time View
7

আমেরিকার ফ্লোরিডা প্রবাসী সাংবাদিক, কলামিস্ট, কমিউনিটি, একটিভিস্ট, টিভি এ্যাংকর জুয়েল সাদতের কবিতার বই ‘সাদা মার্জিন’ বেরিয়েছে দোআঁশ প্রকাশন থেকে। সাদা মার্জিন জুয়েল সাদতের কবিতা বিষয়ক তৃতীয় প্রকাশনা। ২০১৯ সালে জুয়েলের কবিতার সিডি ‘অনুভবে আলিঙ্গন’ প্রকাশের পর ব্যাপক সারা পড়ে যাওয়ায়, জুয়েল কবিতায় সিরিয়াস হয়ে যান।

করোনা কালিন সময়কালের নানা টানাপোড়নকে চমৎকার শৈল্পিক আয়োজনে সাদা মার্জিনে তিনি স্থান দিয়েছেন। সচরাচর যে রকম কবিতার প্রকাশনা হয়ে থাকে তার থেকে পাঠকরা ভিন্নতা পাবেন, ৪২ টি কবিতার সাথে কবির ৪২ টি ছবি সম্মিলন ঘটিয়েছেন প্রকাশক দোআঁশ প্রকাশন। গ্রাফিক্স ডিজাইনার ও প্রচ্ছদ শিল্পী লুৎফুর রহমান তুফায়েল চমৎকারভাবে কবিতার সাথে ছবির সমন্বয় ঘটিয়েছেন। ৩ ফর্মার কবিতার বইটির নামকরণের সাথে সামঞ্জস্য রেখে সাদা মার্জিন কাভারটা পাঠকদের দৃষ্টি আকৃষ্ট করেছে।

সাদা মার্জিন কবিতার বইটিতে জুয়েল সাদত করোনাকালীন সময়কালের পাঁচটি কবিতা সংযোজন করেছেন। যে কবিতাগুলো বাংলাদেশ ও কলকাতার বাচিক শিল্পীরা ইতিমধ্যে আবৃত্তি করে প্রচার করেছেন। জুয়েল সাদতের কবিতায় সব সময় সমসাময়িক ঘটনাগুলোর উপস্থাপন থাকে, সাদা মার্জিনেও রয়েছে। জুয়েলের প্রথম কবিতার বই ‘ভালবাসা উড়ে যাচ্ছে’ প্রথম প্রকাশিত হয়ে ২০০০ সালের বই মেলায়। সাংবাদিক কলামিস্ট জুযেল সাদতের প্রকাশিত বই ৬টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category