বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

নিউইয়র্কের রেস্তোরাঁয় গুলিবর্ষনে নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯০ Time View

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) স্থানীয় সময় ভোরে ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জের ভেতরে গুলি চালানো হয়। ঘটনাস্থলে কমপক্ষে ৩৬টি গুলির খোসা পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই পুরুষ। এদের একজনের বয়স ২৭, আরেকজনের ৩৫ এবং একজনের বয়স জানা জায়নি।

আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মতে, গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজনদের এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে তারা কাজ করছে।

ব্রুকলিনের একটি ভিডিওতে দেখা গেছে, তদন্তকারীরা রেস্তোরাঁর ভেতরে কাজ করছেন। মেঝেতে রক্তের স্রোত এবং ভাঙা কাঁচ দেখা যাচ্ছে।

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ ঘটনাটিকে ‘ভয়াবহ’ এবং ‘অসঙ্গতিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তার মতে, ‘নিউ ইয়র্ক শহরে বছরে গত মাসে গুলিবর্ষণের ঘটনা এবং গুলিবিদ্ধদের সংখ্যা সবচেয়ে কম দেখা গেছে।’

আগস্টের শুরুতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বলেছিল, ২০২৫ সালে এ পর্যন্ত ৪১২টি গুলিবর্ষণের ঘটনা এবং ৪৮৯ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category