বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিন-শি ফোনালাপ, ইসরায়েলকে নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৮ Time View

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ফোনালাপে ইরান নিয়ে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই শীর্ষ নেতা।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংঘাত নিরসনে বড় শক্তিগুলোর প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। এদিকে চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সিএনএন এ তথ্য দিয়েছে। আগামী দিনগুলোতে নিজেদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে, এ ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি চিনপিং বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যেসব বড় শক্তির সংঘাতরত পক্ষগুলোর ওপর বিশেষ প্রভাব আছে—তাদের উচিত পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়া, উল্টোটা নয়।’ তবে এ ব্যাপারে শি যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করেননি। তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সংঘাত কমানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এ সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। এ বিষয়ে পুতিন ও শি একমত। তাঁরা মনে করেন, এগুলোর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যেকোনো সম্ভাব্য উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন পুতিন। চীনের নেতা একে সমর্থন জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category