বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬০ Time View

ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ মোট ১৭ জন নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের বিখ্যাত চার মিনার স্থাপনার কাছেই অবস্থিত ওই ভবনটি দুর্ঘটনার কবলে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। জরুরি বিভাগের ১১টি কনভয় আগুন নেভানোর কাজে নামে। সাহায্যে নামে স্থানীয়রাও। দীর্ঘ সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে দূর্ঘটনার সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category