বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

যুক্তরাষ্ট্র ভ্রমণে যুক্তরাজ্য-জার্মানির বিশেষ সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৩৬ Time View

ইউরোপীয় বেশ কয়েকজন পর্যটকদের আটক করার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভ্রমণে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি।

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ডব্লিউআইওন নিউজ।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসন রোধে সীমান্তে ডোনাল্ড ট্রাম্প কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য বেশ কঠিন পরিবেশের সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্য তার পররাষ্ট্র দফতরের নির্দেশিকা সংশোধন করে জানিয়েছেন, ব্রিটিশ পাসপোর্টধারীরা যদি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়, আপনাকে সমস্ত প্রবেশ, ভিসা এবং প্রবেশের অন্যান্য শর্তাবলী মেনে চলতে হবে। মার্কিন কর্তৃপক্ষ কঠোরভাবে প্রবেশের নিয়মগুলি সেট করে এবং প্রয়োগ করে। আপনি যদি নিয়ম ভঙ্গ করেন তবে আপনাকে গ্রেফতার বা আটক করার জন্য দায়ী হতে পারে।

সম্প্রতি যুক্তরাজ্যের ২৮ বছর বয়সী গ্রাফিত ডিজাইনার রেবেকা ব্রুককে ভিসা মিক্স-আপ করার জন্য ১৯ দিন যুক্তরাষ্ট্রের কাস্টমে বন্দী থাকতে হয়েছে। তাকে পায়ে ও কোমরে শিকল এবং হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

যুক্তরাজ্যের এই ঘটনায় জার্মানিতেও তাদের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের নির্দেশিকা আপডেট করেছে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category