বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাসমানিয়ায় সেন্ট হেলেন্সে দাবানল পরিস্থিতি অবনতি: ঘরবাড়ি ধ্বংস, ‘তৎক্ষণাৎ সরে যাওয়ার’ নির্দেশ কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান: ট্রাম্প ১১ মাসে বিদেশ গেছে ১০ লাখের বেশি কর্মী ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০ উত্তর-পূর্ব জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ৯০ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামে কসমেটিক সার্জারি করাতে গিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে পার্থের এক মা বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

আজকের থালি!

কবিতা রায়
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ Time View

যদ্দুর মনে পড়ে আমরা তো সেই ছোট্টবেলা থেকেই মোচা – মাছ মানে শাক- পাতা সবই খেয়েছি দুপুরের ভাতের পাতে!!

এখনকার বাচ্চাদের মত হেন খাবো না, তেন খাবো না করেছি বলে মনে হয় না!!
তাছাড়া তখনকার দিনে যৌথ পরিবারে বাস করে অত শত করার সময় সুযোগই বা পাবে কোত্থেকে?
সেসময় সব ঘরে নিত্যদিন এত মাছ মাংসের চলও ছিলনা বলেই মনে হয়!
প্রায় সংসারে দু’ একজন বয়সী মানুষ থাকতো যারা মাছ মাংস দূরে থাক আমিষও খেতো না।
তাই এত এত আমিষ- নিরামিষের বাছ বিচারের নিয়ম করে আবার বাচ্চাদের জন্য আলাদা পাট পট্টি করবেই বা কোখন!
এখন বাচ্চাদের হাজারো বায়নাক্কা, সব্জি তো দূরের কথা মাছেরও ধারে কাছে যেতে চায় না!
ঘুরে ফিরে এক চিকেন পেয়ারা…..
আমিও নাছোড়বান্দা মাঝে মধ্যে হাতে ফোন ধরিয়ে ডাল আর মাছ ভাজা মুখে গুঁজে দেই।
তবে তৈলাক্ত মাছ তাদের বড় অপছন্দের!!
চিতল মাছের মুইঠা আবার বেশ ভালো খায় কিন্তু সেদিন একটা খুব পাতলা ফিনফিনে কাঁটা মুখে পেয়ে সেই চিৎকার মা এটা তো মাছের কাঁটা তাহলে তুমি যে বললে চিকেন কিমা দিয়ে বানিয়েছো?
আর খাব না এই মুইঠা…..
আজ অনেক সাবধানে কাঁটা বেছে অন্য সাইজে কেটে তারপর রান্না করেছি।
যখন ভেজে তুলছিলাম দৌড়ে এসে বলল একটা দাও তো দারুন স্মেল পাচ্ছি……
ভাজা- ঝোল দুটোতেই আমদের সবারই জব্বর ভূরিভোজন হলো!!

Please Share This Post in Your Social Media

More News Of This Category