রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বিয়ের দাওয়াতে যেতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

ময়মনসিংহের গৌরীপুরে ভাগ্নের বিয়েতে যেতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় মাওলানা ইনামুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের টাঙ্গাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার গুইতিলা গ্রামে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার আটপাড়া থেকে মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জে ভাগ্নের বিয়েতে যাচ্ছিলেন দুই ভাই আমিনুল ইসলাম ও ইনামুল ইসলাম। পথিমধ্যে মোটরসাইকেলটি নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রাম অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইনামুল ইসলাম নিহত হন। আহত হন আমিনুল ইসলাম। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসে নিহতের মরদেহ উদ্ধার ও আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

নিহতের আত্মীয় মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমরা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গুইতিলা গ্রাম থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরে ভাইগ্নার বিয়েতে যাচ্ছিলাম। পথিমধ্যে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মাওলানা ইনামুল ইসলাম (৩৩) নিহত ও তার বড় ভাই আমিনুল ইসলাম আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্যা মাযহারুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category