বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুঠোফোনে ট্রাম্পকে কমলার অভিনন্দন বার্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস।

বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাত এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।

প্রতিবেদনে আরও বলা হয়, ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠারও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’র তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯২ ভোট পেয়েছেন ট্রাম্প, কমালার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোটই যথেষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category