মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

মুসলিম পুরুষদের চার বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০৪ Time View

ভারতের বোম্বে হাইকোর্ট এক আদেশে বলেছেন, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তাঁরা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।

একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট। ওই ব্যক্তি আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

মহারাষ্ট্রের বিবাহ আইনে একক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। এই আইনের আলোকে ওই মুসলিম ব্যক্তির তৃতীয় বিয়ের নিবন্ধনের আবেদন খারিজ করে তাঁকে বিয়ের সনদ দিতে অস্বীকৃতি জানায় থানে পৌর করপোরেশন।

যদিও মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।

বোম্বে হাইকোর্টে গত ১৫ অক্টোবরের শুনানিতে বিচারপতি বিপি কোলাবাওয়ালা ও সোমাশেখর সুন্দরেশনের বেঞ্চ বলেন, মহারাষ্ট্রের বিবাহ আইন অনুযায়ী মুসলিম পুরুষদের একাধিক বিয়ের নিবন্ধন পেতে বাধা নেই। বিয়ের নিবন্ধন করতে না দেওয়াটাই বরং ‘সম্পূর্ণ ভুল ধারণা’। নিজস্ব ধর্মীয় বিধিবিধান মেনে মুসলিম পুরুষেরা একসঙ্গে একের অধিক স্ত্রীর সঙ্গে সংসার করতে চাইলে নিবন্ধনের অনুমতি দিতে হবে।

আদালত আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিধানকে ছেঁটে ফেলা হয়েছে, এমন কোনো বিষয় মহারাষ্ট্রের বিবাহ আইনে নেই। সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দিয়েছেন, থানে পৌর করপোরেশন এর আগে আবেদনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category