শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কিংবদন্তী পুরুষ

সুদীপ্তা গোস্বামী
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৭ Time View

মহাকালের বিষান বাজিয়ে

যারা সারা দিয়েছিলো একুশে,
ওরা কিংবদন্তি পুরুষ হয়ে
জন্মেছিলো এই দেশে।
মায়ের বুলি বাংলা ভাষা
রাখতে গিয়ে দেশের মান,
সারা বিশ্বে ভাষার জন্য
কেউ কি কখনো দিয়েছে প্রান?
দীক্ষিত হয়েছিলো বাঙালি
মাতৃভাষার সংগ্রামে,
স্বাধীনতার আশ্বাস পেয়েছিলো
ভাষা শহীদের আত্মদানে।
একুশের প্রেরনার উৎসে
বাঙালি এনেছে স্বাধীনতা,
মাতা মাতৃভুমি পেয়েছে মাতৃভাষা।
এই গৌরবময় স্মৃতি গাঁথা
গর্ব ভরে স্মরন করে সারা বিশ্ব জনতা,
ওরা মৃত্যুঞ্জয়ী কিংবদন্তি
পুরুষ হয়ে অনন্ত কাল ধরে
বিরাজিবে সবার অন্তর জুড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category