সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান নববর্ষে রঙে রাঙা চট্টগ্রাম, দেড় কিলোমিটারজুড়ে আল্পনার উৎসব পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটলো। আশা ভোঁসলে আর নেই। সিডনির ওয়ালি পার্কে এ বছরের সর্ববৃহৎ বৈশাখী আয়োজন “নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা ২০২৬”—গাংচিল মিউজিকের উদ্যোগে রূপ নেয় প্রবাসী বাঙালির এক মহামিলনে ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

নারায়ণগঞ্জে কালির বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ Time View
9

নারায়ণগঞ্জ শহরের কালির বাজারের মশলা পট্টিতে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বাজারের এক নম্বর গলিতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বাজারের এক নম্বর গলিতে প্রথমে একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় এলাকায় আশপাশের ভবনের বাসিন্দারাসহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category