রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ Time View

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরী শামীম ভূইয়ার ফিশারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাদল মিয়া (৩৫) এবং দশালিয়া গ্রামের বাসিন্দা মৃত নবী নেওয়াজের ছেলে অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৫৭)।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, বুধবার দুপুর সোয়া ১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ডাংরী শামীম ভূইয়ার ফিশারির সামনে ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া বাসের সঙ্গে নান্দাইলগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাদল মিয়া এবং হাসপাতালে নেওয়ার পথে ফিরোজ মিয়া মারা যান।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীণ। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category