সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

এই প্রথম র‍্যাঙ্কিংয়ের শীর্ষে লিভিংস্টোন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ Time View

সবশেষ অস্ট্রেলিয়ায় বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন লিয়াম লিভিংস্টোন। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আগে ব্যাট হাতে দুই ম্যাচে করেছেন ১২৪ রান, যা স্বাগতিক হয়ে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এবং বল হাতে নিয়েছেন ৫ উইকেট, যেটিও বোলিং বিভাগের স্বাগতিকদের সর্বোচ্চ। ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফর্ম স্রেফ সিরিজটাও বাঁচাননি লিভিংস্টোন, বনে গেছেন অনন্য এক কীর্তির। প্রথমবারের মতো বসেছেন আইসিসির অলরাউন্ড র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে।

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে তালিকার আটে ছিলেন লিভিংস্টোন। এবং স্রেফ দুই ম্যাচ বাদেই ২৫৩ পয়েন্ট নিয়ে সোজা শীর্ষে। দুইয়ে থাকার সিকান্দার রাজার পয়েন্ট থেকে যোজন যোজন দূরে আছেন লিভিংস্টোন। রাজার পয়েন্ট ২০৮।

লিভিংস্টোনের অনন্য এই কীর্তিতে সাকিব আল হাসান নেমে গেছেন তালিকার তিনে। তার পয়েন্ট ২০৬।

এদিকে ব্যাটিংয়ে শীর্ষস্থান থেকে অবস্থান অনেক দূরে থাকলেও সংখ্যা বিচারে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আরও বেশি উন্নতি করছেন লিভিংস্টোন। ৫০ থেকে ১৭ ধাপ এগিয়ে এখন আছেন ৩৩তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৫৬০। এদিকে ব্যাটিংয় র‍্যাঙ্কিংয়ে ৮৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অজি ওপেনার ট্রাভিস হেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category