শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

নেইমার আমাদের তারকা ও সেরা খেলোয়াড়ঃ রদ্রিগো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ Time View

এবারের ব্যালন ডি’অরে মনোনীতদের তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে হতাশ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ক্লাবের জার্সি গায়ে নিয়মিত ভাল পারফর্ম করে দেখালেও জাতীয় দলের হয়ে তেমন সুবিধা করতে পারছেন না তিনি। সম্ভবত এই কারণেই ব্যালন ডি’অরের তালিকায় তার নাম নেই। এটি যদিও মেনেও নিয়েছেন এই তরুণ।

এবার ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে রদ্রিগো কথা বলেছেন ব্রাজিল দলের সার্বিক অবস্থা এবং আসন্ন ম্যাচগুলো ঘিরে তাদের পরিকল্পনা নিয়ে। সেখানে আলাদা ভাবে তিনি বলেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের কথাও।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। জাতীয় দল কিংবা ক্লাব, কোনো দলের হয়ে মাঠে নামতে পারছেন না সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। তার অভাবটা ভালোই বোধ করছে ব্রাজিল। দলের কোচ দরিভাল তো নিজেই স্বীকার করেছেন এই কথা, যে নেইমারের অভাব ব্রাজিলকে ভালোই ভোগাচ্ছে।

‘সে আমাদের তারকা, আমাদের সেরা খেলোয়াড়। সবাই দেখতে পারছেন, তাকে কী পরিমাণ মিস করছি আমরা। সুস্থ নেইমারকে পাওয়া, যেটা আমারা সবাই চাই, (এবং) সে সেরে ওঠার শেষ ধাপে আছে। আমরা তাকে যত দ্রুত সম্ভব ফিরে পেতে চাই।’- এমনটাই জানিয়েছেন রদ্রিগো।

তবে নেইমারের সঙ্গে তার যোগাযোগ আছে এবং শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে মাঠের খেলায় ফিরবেন নেইমার, এমনটা আশা করেন রদ্রিগো। ২০২৬ বিশ্বকাপে নেইমারকে মাঠে দেখার অপেক্ষাতেই আছেন সমর্থকরা।

রদ্রিগো বলেন, ‘আমরা একে অন্যকে বার্তা দেই। সেই এই মুহূর্তে তার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছে। সে একজন দারুণ সতীর্থ। আমার খুব দুঃখ হয় যখন কেউ তাকে নিয়ে বাজে কথা বলে, কারণ সে তেমন মানুষ নয়। সে সবসময় আমাকে বার্তা দেয়, আমাকে সাহায্য করে। আমি তাকে ভালবাসি। আমার আদর্শ জন্যই শুধু নয়, একজন ব্যক্তি হিসেবে সে চমৎকার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category