বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত মা ও দুই শিশুর স্মরণে দোয়া মাহফিল ও কমিউনিটির আবেগঘন শ্রদ্ধা সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৯ জুলাই প্রবাসে ঐক্যের বার্তা: সিডনিতে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪ দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে আদ-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম ইকবাল গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজন ও আহত আটজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া তিনজনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category