বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বিদেশি বিনিয়োগ আনলে ১.৫% প্রণোদনা : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত পুশ-ইন ও সীমান্ত হত্যায় উদ্বেগ ১১ দলীয় ঐক্যের সিডনির মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত মা ও দুই শিশুর স্মরণে দোয়া মাহফিল ও কমিউনিটির আবেগঘন শ্রদ্ধা সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৯ জুলাই প্রবাসে ঐক্যের বার্তা: সিডনিতে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন প‌রিবহ‌নের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবা‌সের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর সা‌ড়ে ৬ টার দিকে মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন।

তিনি জানান, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে এসেছি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category