বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার জাকসুর আয়োজনে জব ফেয়ার, ৭০০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৯৬ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে যুক্তাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। এরপর বিশ্বকাপের আনুষ্ঠানিক ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে। আইসিসির তরফ থেকে এখনো প্রস্তুতি ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হয়নি।
ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে।
অন্যদিকে, নিউইয়র্কে মূল পর্বের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। আগামী ১০ ‍জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম টাইগার্স।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। এর ৮টিই হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।
অবাক করা তথ্য হচ্ছে, মাত্র দুই মাস আগেও বলতে গেলে ফাঁকা ও গুরুত্বহীন একটি মাঠ ছিল এই নাসাউ স্টেডিয়াম। বিশ্বকাপকে কেন্দ্র করে এটিকে আস্ত স্টেডিয়ামে রূপ দেওয়া হয়েছে। গতকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি উন্মোচনের পর সেখানে পা রেখেছেন এই বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট, ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিকরা।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশা– কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম। যার অবকাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ-ইন পিচ। এই পিচগুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category