বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাসমানিয়ায় সেন্ট হেলেন্সে দাবানল পরিস্থিতি অবনতি: ঘরবাড়ি ধ্বংস, ‘তৎক্ষণাৎ সরে যাওয়ার’ নির্দেশ কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান: ট্রাম্প ১১ মাসে বিদেশ গেছে ১০ লাখের বেশি কর্মী ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০ উত্তর-পূর্ব জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ৯০ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামে কসমেটিক সার্জারি করাতে গিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে পার্থের এক মা বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৩১ Time View

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। খবর ইয়াহু নিউজ।

শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায় । দুজনই তাদের নিজেদের বাসার  নির্মাণকাজ কাজ দেখতে যাওয়ার পর ভেতর থেকে গুলি করে হত্যা করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন । কেউ পুলিশের হাতে, কেউবা দূর্বৃত্তদের হাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category