বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২৭ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ Time View

প্রশাসনের ১২৭ জন যুগ্মসচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। প্রায় এক বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।

সোমবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদেরকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করে sa1@mopa.gov.bd-তে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, গত বছরের ১২ মে পদোন্নতি দিয়ে ১১৪ জনকে অতিরিক্ত সচিব করা হয়েছিল। বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। এর সাথে আরও নতুনভাবে পদোন্নতি পেয়ে যুক্ত হলেন ১২৭ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। ১৮তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category