সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

১১ রানের আক্ষেপে পুড়ল ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২২ Time View

তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ বীরত্বে জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছেও হতাশ হতে হয় তাদের। ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা।

হোবার্টের বেলেরিভ ওভালে অস্ট্রেলিয়ার রানপাহাড় মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় অসাধারণ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লসের উদ্বোধনী জুটিতেই আসে ৮৯ রান। ইনিংসের নবম ওভারে ২৫ বলে ৪২ রান করে অ্যাডাম জ্যাম্পার বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হয়ে ফেরেন চার্লস।

এক ওভার পরেই ৩৭ বলে ৭ চার এবং ১ ছক্কায় ৫৩ রান করা কিং সাজঘরের পথ ধরেন। দুই ওপেনারকে হারিয়ে পথ হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জেসন হোল্ডার ১৫ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তবে শেষ পর্যন্ত জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলার ছিলেন ২৬ রানে ৩ উইকেট শিকার করা জ্যাম্পা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার বিস্ফোরক ইনিংসে রানপাহাড়ে চড়ে অজিরা। টেস্ট এবং ওয়ানডেকে বিদায় বলা ওয়ার্নারের ব্যাটে ঝড় তুলে ৩৭ বলে খেলেন ৭০ রানের বিধ্বংসী ইনিংস। এক ডজন চার এবং একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

ওয়ার্নারের মতো বিধ্বংসী না হলেও টি-টোয়েন্টি মেজাজে ২৫ বলে ৩৯ রান করেন অন্য ওপেনার জশ ইংলিস। সঙ্গে মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিডের হার না মানা ১৭ বলে ৩৭ এবং ম্যাথু ওয়েডের ১৪ বলে ২১ রানের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলা ওয়ার্নারের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category