বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নাইজেরিয়ার প্লেটো রাজ্যে হামলায় নিহত ২৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া জানান, হামলায় প্রথমে ২৩ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমোস জন।
তিনি বলেন, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাসিন্দাদের হত্যা করে।
হামলার পর প্লেটো রাজ্যে প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে জমি, চারণভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলে আসছে। এসব বিরোধ অনেক সময় জাতিগত ও ধর্মীয় উত্তেজনার সঙ্গে মিশে প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়।
প্লেটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত জানানো হবে।
স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ করেছে। সংগঠনটির মুখপাত্র টুবওট জোয়েল সানডে বলেন, বারবার গ্রাম ধ্বংস, নিরীহ মানুষ হত্যা, বাড়িঘরে আগুন এবং কৃষিজমি নষ্টের ঘটনাকে আর সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
প্লেটো নাইজেরিয়ার ‘মিডল বেল্ট’ অঞ্চলে অবস্থিত। জমি ও চারণ অধিকার নিয়ে বিরোধের পাশাপাশি জাতিগত ও ধর্মীয় বিভাজনও এখানকার সহিংসতাকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবারের হামলার পর নতুন করে প্রতিশোধমূলক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category