শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান মানসিক সুস্থতায় সিডনিতে ‘মি. পারফেক্ট’–এর মাসিক বারবিকিউ, ২৭ সেপ্টেম্বর প্রথম বর্ষপূর্তি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেলবোর্নে মহানবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪ নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি নেপাল-তিব্বত বন্যায় ৩৯ অস্ট্রেলিয়ান নিখোঁজ, ৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ৭ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরানশহরের ‘বামপুর গ্যারিসন’ বা সেনা ব্যারাকে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় ৭ ইরানি সেনা নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, উপযুক্ত সময়ে এই ন্যাক্কারজনক অপরাধের ‘চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক’ জবাব দেওয়া হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী বামপুর গ্যারিসন লক্ষ্য করে একযোগে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই জোরালো হামলায় ইরানি সেনাবাহিনীর ৩৮৮তম ব্রিগেডের ৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ব্যারাকে পূর্বপ্রস্তুতামূলক ‘প্যাসিভ ডিফেন্স মেজার্স’ বা নিষ্ক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানি অনেক কম রাখা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category