বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ, বগি লাইনচ্যুত কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১০১ প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত পুশ-ইন ও সীমান্ত হত্যায় উদ্বেগ ১১ দলীয় ঐক্যের সিডনির মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত মা ও দুই শিশুর স্মরণে দোয়া মাহফিল ও কমিউনিটির আবেগঘন শ্রদ্ধা সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৯ জুলাই প্রবাসে ঐক্যের বার্তা: সিডনিতে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪ দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১০১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২ Time View
কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১০১, স্বাস্থ্যসেবা কার্যক্রমে বাধা দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে পৌঁছেছে। দেশটির সরকার জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে রোগ প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ জুন) প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১।
গত ১৫ মে কঙ্গো সরকার বুন্দিবুগিও প্রজাতির ইবোলার প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। তবে স্বাস্থ্য কর্মকর্তারা পরে জানান, ভাইরাসটি কয়েক সপ্তাহ ধরে অজান্তেই ছড়িয়ে পড়ছিল। ফলে শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
বর্তমান প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে দীর্ঘদিনের সংঘাতকবলিত তিনটি প্রদেশ— ইতুরি, নর্থ কিভু ও সাউথ কিভুতে।
সরকারি তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ইতুরির ১৭টি স্বাস্থ্য অঞ্চলে, নর্থ কিভুর ৭টি এবং সাউথ কিভুর একটি স্বাস্থ্য অঞ্চলে রোগী শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতুরি প্রদেশের ডিজুগু, ইরুমু ও মামবাসা এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো মানবিক সহায়তা ও চিকিৎসাকর্মীদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এর ফলে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ বহু এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।
তবে ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার পরিস্থিতি বর্তমানে তুলনামূলক শান্ত রয়েছে বলে জানিয়েছে সরকার।
গবেষকদের তথ্য অনুযায়ী, এই তিন প্রদেশে ১২০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। জাতিগত উত্তেজনা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, দুর্নীতি এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের কারণে এসব গোষ্ঠীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জনগণের মধ্যে অবিশ্বাস ও প্রতিরোধও ইবোলা মোকাবিলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
রোববার বুনিয়ার নিয়ামুরঙ্গো কবরস্থানে একটি দাফনকারী দলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি গুরুতর আহত হন এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
১০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ কঙ্গোতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। ১৯৭৬ সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশটি একাধিকবার এমন সংকটের মুখোমুখি হয়েছে।
গত মে মাসের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেন, খনিশিল্পনির্ভর এ অঞ্চলে মানুষের চলাচল অত্যন্ত বেশি হওয়ায় ভাইরাসটি অন্য অঞ্চল ও দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
বান্ডিবুগিও প্রজাতির ইবোলা প্রথম শনাক্ত হয়েছিল প্রায় দুই দশক আগে উগান্ডার পশ্চিমাঞ্চলে। এটি এই ভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট মাত্র তৃতীয় পরিচিত প্রাদুর্ভাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category