শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View
7

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় এক মার্কিন নাগরিকেরও মৃত্যু হয়েছে।

বাংলাদেশি নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হেরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭)। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন- নিহত হেরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত হেরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিল হেরামনের পরিবার। নিহত নাজমুল রোবেল গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে তাদের গাড়িটি। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩ জন বাংলাদেশি এবং একজন মার্কিন নাগরিক। নিহত মার্কিন নাগরিকের নাম জুলিয়া রিচি (৬২), তিনি নিউইয়র্কের বাসিন্দা। সংঘর্ষে পড়া অপর গাড়িটিতে তিনি ছিলেন।

হেরামনের ছোট বোন রাজিয়া বেগম বলেন, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে। তাদের জন্য দোয়া চেয়েছেন তিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category