বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট সিডনির মঞ্চে জীবন্ত হয়ে উঠল বঙ্কিমচন্দ্রের কালজয়ী ‘দেবী চৌধুরানী’—প্রবাসে বাংলা সংস্কৃতির গৌরবময় উপস্থাপন সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে রাজধানীজুড়ে নববর্ষ উৎসবের আমেজ আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

৩৫ সোমালি জলদস্যুকে গ্রেফতার করেছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩১০ Time View
15

ভারতীয় নৌ কমান্ডোদের হাতে গ্রেফতার ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার (২৩ মার্চ) মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে।

এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের আইন অনুযায়ী, তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করাদণ্ড হতে পারে।

গত ডিসেম্বরে মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন ছিনতাই হয়। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো সোমালি জলদস্যু কোনো পণ্যবাহী জাহাজ সফলভাবে ছিনতাই করে।

ভারতের কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল (৪৮০ কিলোমিটার) দূরে ১৭ মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্টয়ারার আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত ৩৫ জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাই পৌঁছেছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে ‘আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে।

তাদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। তাদেরকে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। শনিবার সন্ধ্যায় এসব জলদস্যুকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category