শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View
10
টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ দল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশের তরুণরা।
টাইব্রেকারে টসে জিতে প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। বাংলাদেশের গোলরক্ষক মাহিন প্রথম শটই সেভ করে দলকে এগিয়ে দেন। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।
বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে কিছুটা সময় নেন। পরে শট নিলে বল ক্রসবারে লাগে। চার শট শেষে তখন স্কোর দাঁড়ায় ৩-৩।
শেষ শটটি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের হয়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় শট নিতে এসে বল পোস্টের অনেক ওপর দিয়ে পাঠান। ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়।
শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন এমন অবস্থায় আমেরিকান প্রবাসী রোনান সুলিভান চাপ সামলে বল জালে জড়ান। তার এই গোলেই শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের উল্লাসে মুখর হয়ে ওঠে মালে স্টেডিয়াম।
ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশের প্রাধান্য বেশি থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিনকে খুব বেশি বিপদে ফেলতে পারেনি তারা।
বাংলাদেশও কাউন্টার অ্যাটাকে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধে রোনানের ভাই ডেকলান মাঠে নেমে আক্রমণে গতি আনেন। শেষ দিকে তার বাড়ানো বল থেকে রোনান শট নিলেও গোলরক্ষকের গায়ে লেগে যায়।
পুরো ম্যাচে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কেউই তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিন কয়েকবার পোস্ট ছেড়ে এগিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত একই গ্রুপে থাকায় একে অপরকে ভালোভাবেই চিনত। রোনান সুলিভানকে আটকাতে ভারত কড়া নজরদারি করলেও তিনি কয়েকটি ভালো শট নেন।
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
একই সঙ্গে খেলোয়াড়দের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category