শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা

সিডনিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View
7

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের স্ট্রেঞ্জার্স ফাংশন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

ফাবিহা আনবারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস আইন পরিষদের সভাপতি বেঞ্জামিন ক্যামেরন ফ্রাঙ্কলিন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনুল্যাক চানথিভং এবং দক্ষতা, কারিগরি ও উচ্চশিক্ষামন্ত্রী স্টিভেন জেমস রবার্ট হোয়ান।

কনসাল জেনারেল শেলী সালেহীন তাঁর বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

বক্তারা স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের মধ্যে ঐক্য ও দেশের প্রতি ভালোবাসা আরও জোরদার করার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে দিবসটির গুরুত্ব স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category