বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

কলম্বিয়ায় ভারী বৃষ্টিতে ১৩ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ Time View

বছরের এই সময়ে বিরল টানা ভারী বৃষ্টিতে কলম্বিয়ায় চলতি সপ্তাহে অন্তত ১৩ জনের প্রানহানি হয়েছে।

রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

জাতীয় আবহাওয়া সংস্থা আইডিয়াম জানায়, উত্তর আমেরিকা থেকে দ্রুতগতিতে আসা একটি শীতল বায়ুপ্রবাহ কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে ঢুকে পড়ে। এর ফলে গত মাসে স্বাভাবিক গড়ের তুলনায় বৃষ্টিপাত বেড়েছে ৬৪ শতাংশ।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নারিনো বিভাগের কর্মকর্তারা জানান, এই সপ্তাহে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনো বিভাগে ভূমিধসে সাত জন প্রাণ হারান। শুক্রবার রাতে টানা বৃষ্টিতে একটি খাল উপচে পড়ে। এতে ঘরবাড়ি কাদায় চাপা পড়ে।

কর্তৃপক্ষ উদ্ধারকাজের ভিডিও প্রকাশ করে। সেখানে ভারী যন্ত্র দিয়ে কাদা সরাতে দেখা যায়। উদ্ধারকর্মী ও প্রশিক্ষিত কুকুর দিয়ে নিখোঁজদের খোঁজ চালানো হয়।

এর আগে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইউএনজিআরডি জানায়, প্রতিকূল  আবহাওয়ার কারণে দেশজুড়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

উষ্ণমণ্ডলীয় জলবায়ুর দেশ কলম্বিয়ায় স্পষ্ট ঋতু বিভাজন নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে শুষ্ক ও বর্ষা সময়ের স্বাভাবিক ধারাবাহিকতা ভেঙে পড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category