বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলা, নিহত ২০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার আনন্দঘন পরিবেশে সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BAUAAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

নেপালের কাছে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজের ভেন্যু নিয়ে সংকট ছিল। শেষ পর্যন্ত জাতীয় স্টেডিয়ামেই বাংলাদেশ-নেপাল রাগবি ম্যাচ হয়েছে। আজ অনুষ্ঠিত সেভেন’স সিরিজে নেপালের কাছে হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। নেপাল ১৫-০ পয়েন্টে বাংলাদেশকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে খানিকটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এরপরও বাংলাদেশের ১৫ পয়েন্টের বিপরীতে ২৬ পয়েন্ট পায় নেপাল। ফলে সাত জন নিয়ে খেলা সেভেনস ম্যাচে বাংলাদেশ সিরিজ পরাজিত হয়।

গত সপ্তাহে নেপাল ফুটবল দল ঢাকা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেছিল। ঐ ম্যাচে নেপাল বাংলাদেশকে হারাতে পারেনি। এবার রাগবিতে একই ভেন্যুতে স্বাগতিক বাংলাদেশকে হারাল নেপাল।

আগামীকাল ফিফটিন’স ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফটিন একমাত্র ম্যাচটি সকাল নয়টায় শুরু হবে। কারণ আগামীকাল বিকেলে জাতীয় স্টেডিয়ামে নারী ফুটবল দল অনুশীলন করবে। এজন্য কালকের খেলাটি দুপুর থেকে সকালে এনেছে রাগবি।

২৬ নভেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া নারী দলের ম্যাচ থাকায় বাফুফে জাতীয় স্টেডিয়ামে রাগবি আয়োজনে আপত্তি দিয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ অবশ্য রাগবি আয়োজনে সম্মতি দিয়েছে। বাফুফের অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ম্যাচের সময় পরিবর্তন করেছে রাগবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category