রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে পুলিশের ধাওয়ায় একটি দ্রুতগামী গাড়ি জনাকীর্ণ এক বারে ধাক্কা মেরেছে। এ সম্য বারের সামনে থাকা ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এমন ঘটনা ঘটে।

টাম্পা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটে ফ্রিওয়েতে একটি গাড়িকে বেপরোয়াভাবে চালাতে দেখা যায়। ফ্লোরিডা হাইওয়ে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ সময় হাইওয়ে পেট্রোল অফিসাররা ‘বিচ্ছিন্ন’ হয়ে গেলে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্র্যাডলি নামক একটি বারের বাইরে এক ডজনেরও বেশি লোককে ধাক্কা দেয়।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জন নিহত হন এবং আরেকজন হাসপাতালে মারা যান। দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান লি বারকাও এক বিবৃতিতে বলেছেন, ‘যা ঘটেছে, তা ছিল একটি অর্থহীন ট্র্যাজেডি। আমরা ভুক্তভোগীদের প্রিয়জন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

ঘটনার পর কর্মকর্তারা ২২ বছর বয়সী সিলাস স্যাম্পসন নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category