বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হতে পারে : জেলেনস্কি সাউথ-ওয়েস্টার্ন সিডনিবাসীর জন্য নতুন সম্ভাবনা: ২৫ অক্টোবর যাত্রীবাহী ফ্লাইট সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি

তানজানিয়ায় নির্বাচনের পর বিক্ষোভে নিহত প্রায় ৭০০

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৩ Time View

তানজানিয়ায় তিন দিনের নির্বাচন-পরবর্তী বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন’ নিহত হয়েছে বলে প্রধান বিরোধী দল চাদেমা এএফপিকে জানিয়েছে।

দলের মুখপাত্র জন কিতোকা জানান, বিক্ষোভকারীরা শুক্রবার(৩১ অক্টোবর) অর্থনৈতিক রাজধানী দার এস সালামের সিটি সেন্টারের দিকে মিছিল করছিলেন।

তিনি বলেন, ‘আমরা যখন কথা বলছি, তখন দার এস সালামে মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজাতে ২০০-এর বেশি। দেশের অন্যান্য স্থানের সংখ্যা যোগ করে, মোট সংখ্যা প্রায় ৭০০।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, তারাও একই ধরনের সংখ্যা শুনছে এবং এই সংখ্যাগুলো তানজানিয়ান সেনাবাহিনীর মধ্যেও প্রচারিত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

কিতোকা বলেন, চাদেমা দলের সদস্যরা হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলোতে গিয়ে ‘লাশ গণনা’ করে তাদের এই সংখ্যা সংগ্রহ করেছে। এএফপি যখন একাধিক হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে, তখন তারা কথা বলতে ভয় পাচ্ছিল।

কিতোকা বলেন, ‘সরকারের কাছে আমাদের বার্তা হলো, আমাদের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করুন। পুলিশের বর্বরতা বন্ধ করুন। জনগণের রায়, যা হলো নির্বাচনী ন্যায্যতা, তার প্রতি সম্মান দেখান।’

তিনি আরো বলেন, ‘সেখানে কোনো নির্বাচনই হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার।’

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category